চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটির বরকলে সাড়াঁশি অভিযানে ৮ অস্ত্রগুলিসহ উপজাতীয় ৫ সন্ত্রাসী আটক; অভিযান চলছে

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০১:৫৮ পিএম, ২০২১-১০-০৭

রাঙামাটির বরকলে সাড়াঁশি অভিযানে ৮ অস্ত্রগুলিসহ উপজাতীয় ৫ সন্ত্রাসী আটক; অভিযান চলছে

রাঙামাটির বরকলের ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থানকৃত উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান পরিচালনা করছে বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী। মঙ্গলবার বিকেল থেকে বুধবার রাত পর্যন্ত চলমান এই যৌথ অভিযানে ৮টি অস্ত্র, ভারতের তৈরি ২০ রাউন্ড তাজা কার্তুজসহ ৫ জন উপজাতীয় সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে বরকল বিজিবি ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন। পুলিশের একজন সার্কেল কর্মকর্তা জানিয়েছেন, এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে এবং বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনার পুরো তথ্যাবলি নিশ্চিত করা যাবে। 
নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানাগেছে, মঙ্গলবার (৫ অক্টোবর) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজাতীয় পাঁচ সন্ত্রাসীকে আটক করে যৌথবাহিনী। আটককৃতরা হলো:  থানচুয়াল পাংকুয়া (১৬), অংপুইয়া পাংকুয়া (৩৮), আদি পাংকুয়া (১৬), লাললম সাং পাংকুয়া (২৫), এলবিট পাংকুয়া (২০)। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তাদের সন্ত্রাসী কর্মকান্ডের তথ্য যৌথবাহিনীর কাছে স্বীকার করে এবং বিপুল পরিমান অস্ত্র-শস্ত্র মজুদ করার তথ্য প্রদান করে। পরবর্তীতে বুধবার সারাদিন যৌথবাহিনীর সদস্যরা আটককৃতদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করতে থাকে। অভিযান চলাকালীন সময়ে আটককৃত সন্ত্রাসীদের দেখানো তথ্যানুসারে গোপন আস্তানার স্থানগুলোতে যৌথবাহিনী তল্লাশি চালিয়ে ৮টি অস্ত্র উদ্ধার করে। সন্ত্রাসীরা দাবি করে ৮টি অস্ত্রের মধ্যে ৪টি অস্ত্র বৈধ লাইসেন্সকৃত আর বাকি ৪টি অস্ত্র অবৈধ। 
এদিকে বরকলের বড় হরিণা বিওপি হতে ১০০ গজ পশ্চিমে কর্ণফুলি নদীর চেক পোস্টে একটি নৌকায় তল্লাশী চালিয়ে ভারতের তৈরি শটগানের ২০ রাউন্ড কার্তুজ , পয়েন্ট ২২ বোরের খালি খোসা ১০ টি, পটাসিয়াম ০১ প্যাকেট, টেস্টিং সল্ট ০৩ প্যাকেট, মোবাইল ০৪ টি, নেপালের বুট ডিএমএস ০২ জোড়া উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  
এদিকে বরকল বিজিবি ও পুলিশের পৃথক দুইজন উদ্বর্তন কর্মকর্তা উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা অভিযান এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর