চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাংবাদিকদের বিরুদ্ধে  দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৪:৫৫ পিএম, ২০২১-০৯-২১

সাংবাদিকদের বিরুদ্ধে  দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন



রাঙামাটিতে ছয় সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করা মামলা প্রত্যাহার চায় রাঙামাটির সর্বস্তরের জনগণ। একই সাথে বাংলাদেশ টেলিভিশনের সাবেক রাঙামাটি প্রতিনিধি প্রয়াত মোস্তফা কামালের পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।
মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টায় রাঙামাটি প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়েজিত মানববন্ধনে বক্তারা মামলা প্রত্যাহার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেন।
আয়োজিত মানববন্ধনে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক গিরিদর্পন সম্পাদক একে এম মকছুদ আহমেদ, বাংলাদেশ শিক্ষক পরিষদের সভাপতি মঈন উদ্দিন ভুইয়া, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সদস্য সৈয়দ মাহবুব আহমেদ, রাঙামাটি সদর মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সাবেক শ্রমিক লীগ নেতা কাজী জালোয়া, বাংলাদেশ সংবাদ সংস্থা প্রতিনিধি মনসুর আহমেদ, রাঙামাটি প্রেসক্লাব সদস্য মোঃ হান্নান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি হাবিব আজম, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন, জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন “জীবন” এর সাধারণ সম্পাদক সাজিদ বিন জাহিদ মিকি, রাঙামাটি সরকারী কলেজ ছাত্রনেতা আল-আমীন, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জসিম উদ্দিন প্রমুখ। উক্ত মানববন্ধন সঞ্চালনা করেছেন প্রেসক্লাবের সদস্য মঈন উদ্দিন বাপ্পী। 
রাঙামাটিতে মেধাবী ৬ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহমত পোষন করে বলেন, যড়ষন্ত্রকারীরা বাংলাদেশ টেলিভিশনের সাবেক রাঙামাটি প্রতিনিধি প্রয়াত মোস্তফা কামালের পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার প্য়াতারা করছে। ওই পরিবারের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে আরো কয়েকজন সাংবাদিককে মামলায় জড়ানো হয়েছে, যা কাম্য নয়। 
বক্তারা বলেন, রাঙামাটি থেকে কাজ করা বিটিভি প্রতিনিধি জাহেদা কামালের সাথে ভূমি বিরোধের জেরে তার আত্মীয়দের সাথে দীর্ঘদিন যাবত মনোমালিন্য বিরাজমান। কিন্তু ভূমি বিরোধের এই বিষয়টিকে কেন্দ্র করে এই নারী সাংবাদিকের মান মর্যাদা ক্ষুন্ন করাসহ তার চরিত্র হননমুলক মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে তার এক আত্মীয় ইমতিয়াজ কামাল ইমন বেশ কিছুদিন যাবত তার নিজের নামে এবং বেনামে (ফেইক আইডিতে) কুৎসা রটনা করে ফেইসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে সাইবার অপরাধ করে আসছিলেন। এই বিষয়ে জাহেদা কামালের পক্ষ অবলম্বন করে কথা বলায় রাঙামাটি প্রেসক্লাবের সদস্য এবং এশিয়ান টিভির রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিকের পোস্টেও উল্লেখিত ইমন মানহানিকর মন্তব্য করেন। 
দীর্ঘদিন যাবত বিষয়টি সহ্য করার পর বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি প্রেসক্লাবের সদস্য  জাহেদা কামাল ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি অভিযোগ দায়ের করেন (যার-নং রাঙামাটি কোতয়ালী থানা- ১৩৩, তাং ০৩/০৮/২০২১খ্রিঃ, রাঙামাটি কগনিজেন্স আদালতের স্মারক নং ৩৫৮২, তাং ১১/০৮/২০২১)। উক্ত অভিযোগটি বিজ্ঞ আদালতের নির্দেশে বর্তমানে তদন্তাধীন রয়েছে। 
এসময় বক্তারা আরো বলেন, পারিবারিক ভূমি বিরোধের ক্ষোভ নিবারণের জন্য বিটিভি’র রাঙামাটি জেলা প্রতিনিধি  জাহেদা কামালের আত্মীয়া আয়েশা আক্তার সোনিয়া ও তার স্বামী ১১৯ নং সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুুর রহমান ছিদ্দিকী (সাইফ) পররস্পর যোগসাজশে উল্লেখিত ইমতিয়াজ কামাল ইমনকে ব্যবহার করছেন। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে রাঙামাটির থানা-পুলিশ এমনকি আইন কর্মকর্তাদের কাছে একের পর এক নিজের পদের পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে মামলাটিকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে যাচ্ছেন। কর্মকর্তাদের মোবাইলের কল রেকর্ড চেক করলে যার সত্যতা মিলবে। এই আইন কর্মকর্তা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের পদবী ব্যবহারের মাধ্যমে ইমনকে দিয়ে নানা রকম প্রোপাগান্ডা চালিয়ে সাংবাদিক সমাজের মান-মর্যাদা ক্ষুন্ন করে চলেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একই সাথে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে করা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর