শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৩:৪৮ পিএম, ২০২১-০৯-২০
মীরসরাইয়ের ধুম ইউনিয়নের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কাপড়ের মাস্ক বিতরণ করেছে 'লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মীরসরাই'। 'লিও ক্লাব চট্টগ্রাম' সহযোগিতায় গত শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২১ সকালে ধুম ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ক্লিফটন গ্রুপের সৌজন্যে ৮ হাজার পিস কাপড়ের মাস্ক বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাইয়ের সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিঃ আশরাফ উদ্দিন সোহেল এঁর তত্ত্বাবধায়নে মাস্ক পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো গোলকের হাট মেহেরুননেছা ফায়েজ উচ্চ বিদ্যালয়, নাহেরপুর উচ্চ বিদ্যালয়, গোলকের হাট পাজ্ঞুবেরনেছা বালিকা উচ্চ বিদ্যালয়, নাহেরপুর রহমানিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ ধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যম নাহেরপুর এম.হাবিব উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ মোবারক ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাস্টার রুহুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মোবারক ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুম আমান উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবিবুল্লা নুরানী মাদ্রাসা এবং গোলকেরহাট আইডিয়াল স্কুল। পর্যায়ক্রমে মীরসরাইয়ের সকল প্রতিষ্ঠানে মাস্ক বিতরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় উপদেষ্টা ও মীরসরাই এডুকেশন সোসাইটির সভাপতি মীর্জা মোঃ জসিম উদ্দীন, লিও আজিম, লিও আবু সাইদ এবং লিও জিয়া উদ্দিন প্রমুখ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited