চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাই করেরহাটের নিহত শুভ মল্লে'র শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি :    |    ০৭:৩৩ পিএম, ২০২১-০৯-১৪

মীরসরাই করেরহাটের নিহত শুভ মল্লে'র শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন


মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের জগবন্ধু মল্ল বাড়ীর কাল্লু মল্লের ছোট ছেলে শুভ মল্ল (২৬) সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত শাখা র‍্যাব সদর দপ্তরে  কর্তব্যরত অবস্থায় রহস্যজনকভাবে মাথায় গুলিবিদ্ধ হলে আশংকাজনক অবস্থায় বিকেল ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা এখনো বলা যাচ্ছে না।নিহত পুলিশ সদস্য শুভ মল্ল ২০১৫ সালে পুলিশে যোগদান করে সর্বশেষ র‍্যাব সদর দপ্তরে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। নিহতের বড় ভাই বাবলু মল্ল ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় "দৈনিক আমাদের চট্টগ্রাম"কে জানান, ১৩ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪টা ২৫ মিনিটে র‍্যাব সদর দপ্তর থেকে মোবাইলে জানানো হয় তাঁর ছোট ভাই মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর আশংকাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ খবর শুনে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। নিহতের খবর পাওয়ার পরে তাঁর মেঝ ভাই বিটন মল্ল ও তাঁর চাচাতো ভাইসহ কয়েকজন ঢাকায় রওয়ানা করেন। নিহতের ফুফাতো বোন সবিতা জানান, শুভ মল্ল পরিবারের সবার ছোট ছিলো এসুবাদে সবার আদর পেতো। দু'বছর বয়সে শুভ মল্লের মা মারা গেলে সবারই আদর স্নেহ ভালোবাসা পেয়ে শুভ বড় হয়েছে। পারিবারিকভাবে কোন কলহ, বিবাদ, মনমালিন্য কিছুই ছিল না। নিহতের বাবা কাল্লু মল্ল জানান, তাঁর ছেলে ছিল কম্পিউটার অপারেটর সে গুলি কোথায় পেলো? তাঁকে বিয়ে করানোর জন্য আমরা মেয়ে দেখতেছি। গত ১৫-২০ দিন আগে পারিবারিকভাবে শুভসহ একটি মেয়েও দেখেছিলো পরশুরামে। কারও সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা জানতে চাইলে তিনি জানান, ময়মনসিংহ বাড়ী পুলিশ সদস্য এক মেয়ে ও শুভ উভয়ই একে অপরকে পছন্দ করতো। তবে বিয়ের বিষয়ে মেয়ের বাবা রাজি না থাকায় তাঁদের বিয়ে হয় নাই। তিনি আরো জানান, আমার দু'সংসার প্রথম সংসারে তিন ছেলে দু'মেয়ে শুভ আমার ছোট ছেলে। ওর মা মারা যাওয়ার পর পুনারায় বিয়ে করলে সে সংসারে দু'জন মেয়ে রয়েছে। আমাদের পরিবারে পারিবারিক কোন কলহ বিবাদ ছিল না। কাঁদতে কাঁদতে নিহত শুভ'র বাবা বলেন, আমার ছেলে কিভাবে মারা গেছে তার প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ করেন। ময়নাতদন্ত শেষে সর্বশেষ ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে র‍্যাব সদর দপ্তরে কর্মরত নিহত পুলিশ সদস্য শুভ মল্লে'র মরদেহবাহী গাড়ী ও র‍্যাবের একটি দল সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তাঁর নিজ গ্রামে পৌঁছে। শুভ'কে একনজর দেখার জন্য এসময় উৎসুক জনতার ভীড় জমান বাড়ীতে। এদিকে শুভ মল্লে'র মরদেহ করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামে পৌঁছালে রাতে শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন করতে শুভ মল্লে'র পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর