শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ১০:১০ পিএম, ২০২১-০৯-০৮
"মানব কেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা ডিজিটাল ডিভাইস সংকুচিত করা"এ শ্লোগানে রাঙ্গুনিয়া উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮সেপ্টেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মৌলিক সাক্ষরতা প্রকল্প(৬৪জেলা)রাঙ্গুনিয়া উপজেলা পোগ্রাম অফিসার মর্জিনা বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার হিন্দোল বারী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফী, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা লীলা চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা মধুলীনা দত্ত, তথ্য সেবা কর্মকর্তা মানসুরা বেগম, পল্লী সঞ্চয়ী ব্যাংক রাঙ্গুনিয়া শাখার ব্যবস্থাপক রাশেদা বেগম প্রমুখ।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited