শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ১০:০৮ পিএম, ২০২১-০৯-০৮
সারা দেশের ন্যায় চন্দনাইশেও পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। ৮ সেপ্টেম্বর সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা কার্যালয়ের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ.লীগের দপ্তর সম্পাদক ও শিক্ষা কমিটির সদস্য সনজিদা বড়ুয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রিয়াদ হোসেন, এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী। ইউ আর সি (ইন্সট্রাক্টর) আক্তার সানজিদা জাফর পপির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, প্রাথমিক শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, হাবিবুর রহমান, গোপাল ঘোষ প্রমুখ। সভায় বক্তারা কোভিড-১৯ এ শিক্ষায় পিছিয়ে পড়া ছাত্রদের স্কুলমুখী করা এবং শিক্ষাঘাটতি কাটিয়ে উঠতে শিক্ষকদের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করার জন্য আহবান জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited