চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকরা আসেন দেরিতে চলে যান আগে

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৯:০৮ পিএম, ২০২১-০৯-০৭

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকরা আসেন দেরিতে চলে যান আগে


চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকরা দেরীতে এসে নির্ধারিত সময়ের আগে কর্মস্থল থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। সময়মত অফিস করছেন না স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকরা। প্রতিদিন সকাল ৯ টায় কর্মস্থলে উপস্থিত থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কর্তব্যরত থাকার কথা থাকলেও ভিন্ন চিত্র দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নিজেদের খেয়াল খুশি মতো অফিস করছেন চিকিৎসকরা। ফলে সেবা নিতে আসা রোগীরা বর্হিবিভাগে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বসে থেকেও পাচ্ছেন না ডাক্তারদের দেখা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আনোয়ারা মেডিকেলে ৩৩ জন কর্তব্যরত চিকিৎসক রয়েছে। তারমধ্যে ৫ জন চট্টগ্রাম মেডিকেল, জেনারেল হাসপাতল ও রাঙ্গামাটিতে ডিউটিরত আছে। ৩ জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছে। ইউনিয়ন কমিউনিটি সেন্টারে কর্তব্যরত আছে ৯ জন। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত আছে ১৫ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১জন। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা পজেটিভ হয়ে ছুটিতে আছে। চিকিৎসা সেবা নিতে আসা বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা অভিযোগ করে বলেন, ডাক্তাররা ঠিক মতো ডিউটি পালন না করার কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভোগান্তির বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী জানান, আজকে আমি আনোয়ারা মেডিকেল পরিদর্শন করেছি। ডাক্তারদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তবে যে সকল ডাক্তার দেরীতে আসে এবং আগে চলে যায় তাদের ব্যাপারে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর