শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৪:০৫ পিএম, ২০২১-০৮-২৮
সীতাকুণ্ডের মাদামবিবির হাটে পিকআপ ও লরির সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সালেহ কার্পেট এলাকায় আবুল খায়ের স্টীল মিলের সামনে মহাসড়কে উল্টো দিক থেকে আসা পিকআপের সঙ্গে লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় লরিটি উল্টে গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করা হয়েছে। বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মাদামবিবির হাট এলাকায় সড়কের ওপর ঢাকামুখী একটি লরির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে দুইজন গুরুতর আহত হন। তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও লরি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited