শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৪:৩৭ পিএম, ২০২১-০৮-১১
চন্দনাইশ উপজেলার চর বরমা এলাকার এক পরিবারকে জরাজীর্ণ বসতঘর ভেঙ্গে টিনের ঘর নিমার্ণ করতে প্রভাবশালী আবদুল মজিদ ও তার পরিবারকর্তৃক বাঁধা দেওয়ার প্রতিবাদে চরবরমাস্থ নিজ বাসভবনে পাশে ১১ আগষ্ট (বুধবার) সকাল ১০টায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অসহায় পরিবার। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য রেজাউল করিম বলেন, বিগত ২০ বছর আগে শঙ্খ নদীর গর্ভে তাদের ভিটেবাড়ী তলিয়ে গেলে স্থানীয় বর্গা চাষী মৃত আবদুল হামিদের পুত্র আবদুল মজিদের কাছ থেকে বসত ভিটার জন্য ৫০ হাজার টাকা দিয়ে ঘর নিমার্ণের জন্য বন্ধক নেই। পরবর্তীতে মজিদের কাছ থেকে সে জায়গা ক্রয় করার প্রস্তাব দিলে বলেন ষ্ট্যাম্পের মাধ্যমে জায়গা বিক্রি করতে পারবে, তবে রেজিষ্ট্রেরী দিতে পারবে না। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় জায়গার প্রকৃত মালিক থেকে গত ৫ বছর আগে উচিত মূল্যে জায়গাটি ক্রয় করে নামজারী খতিয়ান সৃজন করে বসবাস করে আসছে। বর্তমানে কাঁচা বসতঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় গত ৬ দিন আগে ঘরটি টিন দিয়ে সংস্কার করার জন্য বাঁশ, গাছ, টিন, বাটামসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে আসলে আবদুল মজিদ ও তার পরিবারের লোকজন বসতঘর সংস্কারে বাঁধা দেয় এতে প্রায় আড়াই লক্ষ টাকার বসতঘর সংস্কারের সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। এমতাবস্থায় কয়েকবার আবদুল মজিদ তার সন্ত্রাসী লোকজন দিয়ে প্রাণে মারার চেষ্টা করায় বসত ছেড়ে তার বড় ভাই শ্বাশুড় বাড়ীতে চলে গেছেন। এছাড়া আবদুল মজিদ বন্ধকের ৫০ হাজার টাকা ফেরত দেওয়া তো দুরের কথা আরো ৫০ হাজার টাকা দাবী করছেন। সমাজের কোন কথায় প্রভাবশালী আবদুল মজিদ কর্ণপাত না করায় গত ১০ আগষ্ট চন্দনাইশ থানায় একটি অভিযোগও দায়ের করেছে বলে জানান। তাই তিনি জরাজীর্ণ বসত ঘর পুন:নির্মাণসহ পরিবার-পরিজন নিয়ে বসবাস করার জন্য প্রশাসনসহ সকলের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নন্না মিয়া, মনজুরা বেগম, সফিয়া খাতুন প্রমুখ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited