শিরোনাম
মোহাম্মদ আলী (রিপন), বোয়ালখালী : | ০৯:১৭ পিএম, ২০২১-০৮-১০
বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৯ নং ওয়ার্ডে, আরাকান সড়কের পাশে অবস্থিত পেতন শাহ্ মাজার গেইট এর দক্ষিণ পাশ থেকে একটি সড়ক শুরু হয়ে চান্দার পাড়া এলাকা অতিক্রম করে মাহাদারো বাড়ির পাশে পশ্চিম গোমদন্ডী ফুলতলা সড়কের সাথে সংযুক্ত হয়ে সড়কটি শেষ হয়। সড়কটি চান্দার পাড়া সড়ক নামে পরিচিত এবং প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়ক। প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। বর্তমানে এই সড়কের বেহাল দশার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছে।
স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই সড়কটি ভাঙ্গাচোরা অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষাকালে হাঁটু সমান কাঁদা হয়, চলাচল করতে পারি না। সামান্য অটোরিকশাও চলতে পারছে না। এমনকি এম্বুলেন্স পর্যন্ত চলাচলের কোনো সুযোগ নেই। কিছু দিন আগে মমতাজ তালুকদার বাড়ির বাসিন্দা মেহেরাজ খাতুন (৬০) নামের এক মহিলা গুরুতর অসুস্থ হলে তার বাড়িতে এম্বুলেন্স এসে সড়কটিতে আটকে পড়ে বিরাট সমস্যা সৃষ্টি হয় ।
উল্লেখ্য যে, এই সড়কের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি কমিউনিটি ক্লিনিক অবস্থিত।
এ বিষয়ে মঙ্গলবার (১০ আগস্ট) প্যানেল মেয়র মুজিবুর রহমান মুজিব বলেন, সড়কটি মাঝে মাঝে মেরামত করা হয়। আমি ইতিমধ্যে এলজিইডি তে প্রস্তাব করেছি। প্রস্তাব পাশ হলে সড়কের কাজ ধরা হবে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited