শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৪ পিএম, ২০২১-০৮-০৮
চট্টগ্রাম নগরে দাম্পত্য কলহের জেরে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে হত্যাচেষ্টা চালানো সুজন দাশ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সুজনের আত্মহত্যার প্রচেষ্টাও কৌশলে রুখে দিয়েছে পুলিশ। শনিবার (৭ আগস্ট) দিবাগত রাতে নগরের ডবলমুরিং থানার পূর্ব গোসাইলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি চাপাতি জব্দ করা হয়। পুলিশ জানায়, কোতোয়ালি থানার আসকরদিঘীর পাড় এলাকার বাসিন্দা সুজনের সঙ্গে ১৩ বছর আগে বিয়ে হয় সুতৃষ্ণা দাশের। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। সম্প্রতি সুজন আরেক মেয়ের সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা পড়েন। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা হতো। তিন দিন আগে বিষয়টি নিয়ে তুমুল ঝগড়া করে সুতৃষ্ণা পূর্ব গোসাইলডাঙ্গা এলাকায় বাবার বাড়ি চলে যান। এদিকে সুজন তার স্ত্রীকে বারবার বাড়ি ফিরে আসতে বললেও সুতৃষ্ণা রাজি হচ্ছিল না। এতে ক্ষিপ্ত হয়েই সুজন স্ত্রী ও তার বাবা-মাকে হত্যা করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী নতুন দুটি চাপাতি কেনেন। গতকাল (শনিবার) রাতে সুজন ওই চাপাতি দুটি নিয়ে শ্বশুরবাড়ি যেতেই আগে তাকে দেখে ফেলেন স্ত্রী। তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। সুজন প্রথমে দরজা ধাক্কা দেন। কিন্তু ভেতর থেকে দরজা না খোলায় এলোপাতাড়ি দরজায় কোপাতে থাকেন তিনি। এতে দরজা কিছুটা নড়বড়ে হলে ভেতরে আসবাবপত্র দিয়ে দরজা আটকে রাখেন সুতৃষ্ণা ও তার পরিবার। একই সময়ে পুলিশের কাছে ফোন দিয়ে সহযোগিতা চান সুতৃষ্ণা। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু পুলিশকে দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন সুজন। একপর্যায়ে নিজের গলায় চাপাতি ধরেন তিনি। পুলিশ চলে না গেলে নিজেকে ‘শেষ’ করে দেয়ার হুমকিও দেন সুজন। অবশেষে এক ঘণ্টার প্রচেষ্টায় বিভিন্ন কৌশলে সুজনকে নিবৃত্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার সুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আজ (রোববার) কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited