চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দীর্ঘ লাইনেও করোনা ভ্যাকসিনে আগ্রহ বেড়েছে খাগড়াছড়ির মানুষের

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৮:২০ পিএম, ২০২১-০৮-০৭

দীর্ঘ লাইনেও করোনা ভ্যাকসিনে আগ্রহ বেড়েছে খাগড়াছড়ির মানুষের

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার প্রদত্ত গণটিকায় (করোনা ভ্যাকসিন) আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের। শনিবার সকাল থেকে লকডাউন খোলার আগে সরকার ঘোষিত টানা তিন দিন ভ্যাকসিন প্রদানের কার্যাক্রমের শুরুর দিনেই ছিল সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ। কিন্তু প্রত্যাশার সে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করার আগ্রহ থাকলেও নানা জটিলতা ও ভ্যাকসিন প্রদানের নির্ধারিত থাকায় অনেকে বাড়ি ফিরেছে কেন্দ্র থেকে। অনেকে আবার নিজের নির্দিষ্ট কেন্দ্র নির্ধারণ,ম্যাসেজ আসাসহ নানা সমস্যার সম্মুখীনও হয়েছে। খাগড়াছড়ি পৌর শহরের ৯টি ওয়ার্ডে ৯ কেন্দ্র নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র প্রথম দিন ২শ করে ১৮শ টিকা ও খাগড়াছড়ির ৩৮ ইউনিয়নে এই গণটিকা দেওয়া হচ্ছে। প্রতি ইউনিয়নে ৬শ করে টিকা প্রদান করা হয়েছে বলে জানা যায়। সব মিলিয়ে খাগড়াছড়িতে প্রথম দিনেই ২৪ হাজার ৬শ জনের গণটিকার আওতায় এসেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। খাগড়াছড়ি পৌর ৯টি ওয়ার্ডের করোনার টিকা কেন্দ্র পরিদর্শন করেছে খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,কাউন্সিলরর পরিমল দেবনাথসহ সংশ্লিষ্টরা। এ সময় টিকা গ্রহণের বিষয়ে খোঁজখবর নেন তারা। তবে গণটিকা গ্রহণ কালে মানা হয়নি স্বাস্থ্য বিধি, অনেক টিকা কেন্দ্রে স্বাস্থ্য কর্মীও ছিল নির্ধারিত’র চেয়ে কম। ফলে কেন্দ্রে ১ জন স্বাস্থ্য কর্মী যেমন টিকা দিতে হিমশিম খেতে হয়েছে হয়রানিসহ ভোগান্তির শিকার হয়েছে নানা বয়সের সাধারণ মানুষ। অপরদিকে ৭  আগস্ট সকল থেকে জেলার ৮ টি উপজেলা যথা- মাটিরাঙ্গা, মহালছড়ি, রামগড়, দিঘিনালা, পানছড়ি, মানিকছড়ি, লক্ষ্মিছড়ি, গুইমারা। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মতাবেক কেন্দ্র ভাগ করা হয়েছে। গুইমারা উপজেলার কেন্দ্র গুলো হচ্ছে সিন্দুকছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়, বাইল্যছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত কেন্দ্র গুলোতে টিকা কেন্দ্রে টিকা দেওয়া ও নিবন্ধন করার সময় গুইমারার তিনটি কেন্দ্র পরিদর্শন করেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর