শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ১০:৫১ পিএম, ২০২১-০৮-০৪
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের কেউ অনাহারে ও গৃহহীন থাকবে না। এই ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবান জেলায় প্রধানমন্ত্রী পর্যাপ্ত খাদ্যশস্য বরাদ্দ দিয়েছেন। কারো খাদ্য সংকট দেখা দিলে ৩৩৩ নম্বরে কল দিলেই ঘরে পৌঁছে যাবে প্রয়োজনীয় খাবার। কোভিড-১৯ ও সাম্প্রতিক সময়ে উপজেলায় প্রবল বর্ষণে পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী আরো বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢলে নদী ও খাল পাড় ভাঙ্গন রোধসহ বিধস্থ সড়ক সংস্কারে দ্রুত কাজ শুরু করা হবে। ৩রা আগষ্ট মঙ্গলবার দুপুরে লামা পৌরসভা মেয়র মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোস্তফা জামাল,নির্বাহী অফিসার মো: রেজা রশীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মাদ ইয়াছির আরাফাত, এলজিইডি বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী এস.এম জিল্লুর রহমান,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা অরুপ কুমার প্রমুখ। অনুষ্ঠানের আলোচনা শেষে মন্ত্রী পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চাল, তেল, ডাল, লবন, আলু, ৫৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা, বান্দরবান জেলা পরিষদের সহায়তায় ৯০টি পরিবারের মাঝে নগদ টাকা প্রদান করেন। পরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা লামা খালের দরদরী ইব্রাহিম লিড়ার পাড়া, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা খালের ইয়াংছা বাজার, মাতামুহুরী নদীর সাবেক বিলছড়ি মার্মা পাড়া ও সিলেরতুয়া মার্মা পাড়া এলাকা পরিদর্শন করেন আধুনিক বান্দরবানের রূপকার পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited