শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৩৯ এএম, ২০২১-০৮-০২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৮৪ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৯৮৫ জন। ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৩ হাজার ৮৭১ জনে। সোমবার (২ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (রোববার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৭৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯৮৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৬৯২ ও উপজেলার ২৯৩ জন। জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৪৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৬৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৮ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৩ জন এবং অ্যান্টিজেন টেস্টে ২৮১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited