শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৭ পিএম, ২০২১-০৮-০১
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯২৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৫৩২ জন এবং উপজেলা এলাকায় ৩৯৫ জন। এসময়ে মৃত্যুবরণ করেছেন ১১ জন।
রোববার (১ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১৯৩টি। ১৪ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে হাটহাজারী উপজেলায়, ১০৩ জন। এ ছাড়া রাউজান উপজেলায় ৬৪ জন, পটিয়া উপজেলায় ৪৯ জন, চন্দনাইশ উপজেলায় ৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, শহরের চেয়ে গ্রামের মানুষের মধ্যে করোনার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এছাড়া সচেতন না হওয়ায় মৃত্যুঝুঁকিও বেশি। গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করলেই দেখা যায়, শহরের চেয়ে গ্রামে মৃত্যুর সংখ্যা বেশি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited