শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১১ পিএম, ২০২১-০৭-২৯
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউ ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন কানন প্রভা পাল। পাশেই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ছেলে শিমুল পাল।
তিনিও অক্সিজেন নিয়ে লড়েছেন করোনার সঙ্গে। এরই মধ্যে শিমুলের অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক। প্রয়োজন আইসিইউ সাপোর্টের। কিন্তু আইসিইউ খালি না থাকায় কিছুই করা যাচ্ছে না। স্বজনরা নগরের সরকারি ও বেসরকারি হাসপাতাল ঘুরেও পাননি আইসিইউ শয্যা। অবশেষে মায়ের মৃত্যুর পর শূন্য শয্যায় ভর্তি করা হয় সংকটাপন্ন ছেলেকে। এমন ঘটনা চট্টগ্রামের জেনারেল হাসপাতালে মাত্র দুইদিন আগের। প্রায় প্রতিদিনই হাসপাতালগুলোতে দেখা মিলছে এই চিত্রের। পরিস্থিতি খুবই ভয়াবহ, বলছেন চিকিৎসকরা। এদিকে করোনায় প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার (২৯ জুলাই) নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৫ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৪১ শতাংশ। এদিন মৃত্যুবরণ করেছেন ১৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ৮৫৮ জন এবং উপজেলা এলাকায় ৪৫৭ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালে শয্যা সংকট তৈরি হচ্ছে। কোনোভাবেই রোগীদের শয্যা দেওয়া যাচ্ছে না। এছাড়া আইসিইউও ফাঁকা নেই। স্বাস্থ্যবিধি না মানলে এর চেয়ে কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited