শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:১৭ পিএম, ২০২১-০৭-২৮
রাঙামাটি শহরের আসামবস্তিস্থ শান্তিনগর এলাকাধীন কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার বিকেলে লাশটি হ্রদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে রাঙামাটি শহরের আসামবস্তীস্থ ৫নং ওয়ার্ডের নারকেল বাগান সংলগ্ন শান্তিনগর এলাকায় কাপ্তাই লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা বাঙ্গালি যুবক আনুমানিক বয়স (৩৮-৪০) এর অর্ধগলিত লাশটি দেখে স্থানীয়দের মাঝে আতঙ্গ ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয়দের কাছ থেকে মুঠোফোনের মাধ্যমে জানতে পারে কোতয়ালী থানা পুলিশ। এসময় ওসি কবির হোসেন থানার এস আই মোঃ মাকসুদুল কামালকে মরদেহটি উদ্ধার করতে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশনা দেন। পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কোতয়ালীথানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, মরদেহটির কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি এটি কোনো মানসিক ভারসাম্যহীন লোকের মরদেহ হবে। ময়নাতদন্তের পর আমরা মরদেহটি পৌরসভার মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাপন করার ব্যবস্থা নিচ্ছি।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited