শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫০ পিএম, ২০২১-০৭-২৮
পাহাড় ধসের শঙ্কায় নগরের বিভিন্ন স্থানে বসবাসরত ৯২টি পরিবারের প্রায় ৩০০ জন সদস্যকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) রাত থেকে নগরের খুলশী ও বায়েজিদ এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিয়ে ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেন, মঙ্গলবার রাতে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী কিছু সংখ্যক লোকজনকে আমরা নিরাপদ স্থানে নিয়ে আসি। অনেকে তাদের আবাসস্থল ছেড়ে আসতে চায়নি। পরে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে পুলিশের সহায়তায় আমরা তাদেরকে নিয়ে এসেছি। তাদের জন্য খাবারসহ সব সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থান থেকে ৯২টি পরিবারের ৩০০ জন সদস্যকে সরিয়ে নিয়ে এসেছি। আশ্রয়কেন্দ্রগুলো হলো- আল হেরা মাদ্রাসা, রউফাবাদ রশিদিয়া মাদ্রাসা, লালখান বাজার প্রথমিক বিদ্যালয় ও ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited