শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:১৭ পিএম, ২০২১-০৭-২৮
লকডাউনের কারনে পার্বত্য জেলা রাঙামাটির রাজবন বিহারে পর্যটক ও পূর্ন্যাথীদের প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকায় চরম খাদ্য সংকটে পড়ে হাজারো বন্য বানর। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে উঠে আসলে বিষয়টি রাঙামাটির জেলা প্রশাসকের নজরে আসে। তারই ধারাবাহিকতায় ক্ষুদার্থ হাজারেরও অধিক বানরের জন্য খাদ্য সহায়তা প্রধান করার উদ্যোগ নেওয়া হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বৌদ্ধাধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থস্থান রাজ বনবিহার এলাকার বনাঞ্চলে আশ্রয় নেওয়া এসকল বন্যবানরদের মাঝে মিষ্টি কুমড়া আর মোটর শুটি বিতরন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.মামুন ও এনডিসি বোরহান উদ্দিন মিঠু, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা, ৬নং বালুখালী ইউনিয়নের চেয়ারম্যান বিজয়গিরি চাকমাসহ অন্যান্য জেলা প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
রাজবন বিহার কর্তৃপক্ষ জানায়, রাজবন বিহার এলাকায় প্রতিনিয়ত বাড়ছে বানরের সংখ্যা। করোনার কারণে বিহারে পুন্যার্থী ও পর্যটকদের আগমন কম হওয়ায় বানরদের মধ্যে খাদ্য সংকট দেখা দেয়। বিহার থেকে যে খাবার পাচ্ছে তাও পর্যাপ্ত নয়। ক্ষুদার্থ বানরদের বানরের উপদ্রবও বেড়ে যায়।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited