শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১২ পিএম, ২০২১-০৭-২৮
চট্টগ্রামের সন্দ্বীপে উত্তাল বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে সন্দ্বীপের সারিকাইত চৌকাতলীর দক্ষিণে তিন নটিক্যাল মাইল দূর থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেদের কোস্টগার্ডের সারিকাইত আউটপোস্টে এনে প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয়। বুধবার (২৮ জুলাই) তাদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. আব্দুর রউফ বলেন, ‘মঙ্গলবার ভোলার মনপুরা থেকে ১১ জেলে নিয়ে এফভি জিহাদ নামে একটি ট্রলার মাছ ধরার উদ্দেশে বঙ্গোপসাগরে রওনা দেয়। সন্ধ্যা ৭টার দিকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রলারটি ভাসতে ভাসতে সারিকাইত চৌকাতলীর দক্ষিণে তিন নটিক্যাল মাইল দূরত্বে ডুবতে থাকে।’
তিনি আরও বলেন, ‘পাশে থাকা আরেকটি ট্রলার থেকে বিষয়টি কোস্টগার্ডের সারিকাইত আউটপোস্টে জানানো হয়। সঙ্গে সঙ্গে কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থল গিয়ে অক্ষত অবস্থায় ১১ জেলেকে উদ্ধার করে। খাবার ও প্রাথমিক চিকিৎসা শেষে উদ্ধার হওয়া জেলেদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।’
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited