চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে যৌথ অভিযানে জেএসএস’র তিন সন্ত্রাসীসহ আটক-৪; অস্ত্র-গুলি উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:২৪ পিএম, ২০২১-০৭-২৭

রাঙামাটিতে যৌথ অভিযানে জেএসএস’র তিন সন্ত্রাসীসহ আটক-৪; অস্ত্র-গুলি উদ্ধার

রাঙামাটিতে যুবলীগ নেতা হত্যা মামলার এজাহারভূক্ত আসামীসহ সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর তিন সন্ত্রাসীকে অস্ত্র ও মদসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশের যৌথ অভিযানে এই তিন সন্ত্রাসীকে অস্ত্র,মদ ও চাঁদাবাজির রশিদসহ গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট্য থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো বিজয় তংচংঙ্গ্যা(৩২), সনাধন চাকমা (৩৭)ও শিশু বিকাশ চাকমা (৪৫)। একইদিনে ১৪টি গ্রেফতারি পরোয়ানাভূক্ত ও ৩ মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদশাকে গ্রেফতার করা হয়েছে। 
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, জেএসএস এর সক্রিয় সন্ত্রাসী বিজয় তংচংঙ্গ্যা(৩২) চিৎমরম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উসেপ্রু মারমা হত্যা মামলার এজাহারভূক্ত ১৮নং আসামী। বিগত  
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে রাইখালী জোন ও চন্দ্রঘোনা থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে ভালুকিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে মামলা নাম্বার-২ বলে নিশ্চিত করেছেন ওসি ইকবাল বাহার চৌধুরী। ২০২০ সালের পহেলা এপ্রিল দিবাগত রাত ১২টার সময় কাপ্তাই উপজেলাধীন চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে ঢুকে যুবলীগের নেতা উসেপ্রুকে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে গুলি করে হত্যা করেছে জেএসএস এর সন্ত্রাসীরা। এই ঘটনায় ৫/০৪/২০২০ তারিখে চন্দ্রঘোনা থানায় দায়েরকৃত হত্যা মামলায় জেএসএস(সন্তু) সন্ত্রাসী বিজয় তংচংঙ্গ্যা এজাহারভূক্ত আসামী ছিলো।
অপরদিকে মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাইয়ের হরিণছড়া এলাকায় অভিযান পরিচালনা করে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশস্ত্র দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী। কাপ্তাইয়ের ৭ আরই ব্যাটালিয়ান কর্তৃপক্ষের নেতৃত্বে সনাধন চাকমা (৩৭) এবং শিশু বিকাশ চাকমা (৪৫) কে ০২টি দেশীয় বন্দুক, ০১ রাউন্ড এ্যামুনেশন, ০২টি মোবাইল ফোন, ০১টি ছুরি, ০১টি চাঁদা সংগ্রহের রেজিষ্টার এবং এলকোহলসহ গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী কর্তৃক উক্ত সন্ত্রাসীদের আটক করা হয়েছে এবং মঙ্গলবার বিকেলে কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন।  
অপরদিকে, রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ১৪ টি গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদশাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত ২ টায় চট্টগ্রাম মহানগর এর চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পূর্ব মোহরার মসজিদ মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করে কাপ্তাই থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আসামি বন দস্যু হিসাবে পরিচিত।  সেই বনের কাঠ কেটে অবৈধভাবে পাচার করতো বলে কাপ্তাই থানার ওসি জানান বাদশার বিরুদ্ধে কাপ্তাই থানায় বর্তমানে ৩টি বন মামলায় ৬ বছরের  সাজা পরোয়ানাসহ ১০টি সিআর ও ১টি জিআর পরোয়ানাসহ সর্বমোট ১৪টি গ্রেফতারি পরোয়ানা আছে। সে ২০১২ সাল হতে পলাতক রয়েছে।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর