শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩৬ পিএম, ২০২১-০৭-২৭
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩১০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৫ শতাংশ। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৫২১ জন। এদিন মারা গেছেন ১৮ জন। সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৮৯টি। নতুন আক্রান্তদের মধ্যে ৮৩৩ জন নগর এলাকার এবং ৪৭৭ জন উপজেলা এলাকার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ আনোয়ারায়, ৬৭ জন। এ ছাড়া বোয়ালখালী উপজেলায় ৬৫ জন, হাটহাজারী উপজেলায় ৫৯ জন, পটিয়া উপজেলায় ৫৭ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিদিনই সংক্রমণের পরিমাণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩১০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এতেই বোঝা যায় টেস্ট বেশি হলে সংক্রমণের পরিমাণও বাড়ছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ- স্বাস্থ্যবিধি মেনে চলুন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited