শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৪০ পিএম, ২০২১-০৭-২৫
ঈদুল আজহার বন্ধের পর চট্টগ্রামে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৮০১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
যা নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৮ দশমিক ৫৪ শতাংশ। এরআগে গতকাল (শনিবার) চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয় ৩০১ জন। অর্থাৎ একদিনে ব্যবধানে নতুন শনাক্ত হয়েছে ৫০০ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ৪৬৯জন এবং উপজেলা এলাকায় ৩৩২ জন। এইদিন উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায় ৬৬ জন। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলায় ৩৮ জন, বোয়ালখালী উপজেলায় ৩৭ জন, পটিয়া উপজেলায় ৩৬ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ৭ জন বিভিন্ন উপজেলার এবং ৪ জন মহানগর এলাকার বাসিন্দা। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ঈদের পর সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। প্রায় প্রতিদিনই শনাক্তের পরিমাণ বাড়ছে। এরই মধ্যে হাসপাতালের শয্যা সংখ্যাও প্রায় ফুরিয়ে আসছে। এই অবস্থায় সাধারণ মানুষের আরও সচেতন হওয়া জরুরি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited