শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:১০ পিএম, ২০২১-০৭-১৯
করোনা সংক্রমিত রোগী শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়েছে চট্টগ্রামের ৪ প্রতিষ্ঠানসহ দেশের ৭৮টি বেসরকারি প্রতিষ্ঠানকে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি এসব প্রতিষ্ঠানকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়। চট্টগ্রামে অনুমতি পাওয়া ৪ বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড, সিএসসিআর লিমিটেড, মেডিক্যাল সেন্টার হাসপাতাল এবং ইবনে সিনা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার। প্রজ্ঞাপনে অ্যান্টিজেন টেস্ট ফি নির্ধারণ করা হয়। প্রতিজনের অ্যান্টিজেন টেস্ট বাবদ ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। কিন্তু একই পরিবারের একাধিক সদস্যের নমুনা সংগ্রহ করা হলে সেক্ষেত্রে ৫০০ টাকার বেশি অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। প্রসঙ্গত, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১০টি ল্যাবে করোনা পরীক্ষা হয়ে থাকে। এসব ল্যাবে আরটিপিসিআর টেস্টের পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট এবং জিনেক্স মেশিনে করোনা টেস্ট হয়ে থাকে। প্রতিদিন চট্টগ্রামের প্রায় ২ থেকে আড়াই হাজার নমুনা পরীক্ষা হয় এসব ল্যাবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited