চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের পশুর হাটে বেচাকেনা শুরু

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫০ পিএম, ২০২১-০৭-১৮

চট্টগ্রামের পশুর হাটে বেচাকেনা শুরু

 

কোরবানির ঈদের বাকি আর মাত্র তিনদিন। তাই ক্রেতারা ভিড় জমাচ্ছেন হাটগুলোতে। শুরু হয়েছে বেচাকেনা। আগের মতো দেখাদেখিতে সময় নষ্ট করছেন না তারা। কয়েকটি বাজার ঘুরেই মিলিয়ে নিচ্ছেন কাঙ্ক্ষিত পশুটি। নগরের বিবিরহাটে গরু কিনতে আসা বাবুল আহমেদ  বলেন, দুইদিন ধরে নগরের বিভিন্ন বাজারে গিয়ে গরু দেখেছি। সময়ও অনেক নষ্ট হয়েছে। কোরবানির দিনক্ষণও ঘনিয়ে আসছে। তাই আর দেরি না করে ৭০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনলাম। শুধু বাবুল নয়, নগরের সাগরিকা বাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায় গরু কিনেছেন আবু তোরাব পরশ। এছাড়াও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের পাশে টিকে গ্রুপের মাঠ সংলগ্ন হাটে গরু কিনতে এসেছেন আব্দুল্লাহ হামিদ রাকিব। তিনি ও তার বাবা ৮০ হাজার টাকায় গরু কিনেছেন।  নগরের বিভিন্ন পশুরহাটে গরু কেনার ধুম পড়েছে। করোনা পরিস্থিতির কারণে অধিক ঘুরাঘুরি না করে ক্রেতারা গরু কিনেছেন অল্প সময়ে।   সরেজমিন দেখা যায়, একের পর এক গরুবাহী ট্রাক ঢুকছে বাজারগুলোতে। ব্যবসায়ী ও বেপারিরা ব্যস্ত সময় পার করছেন। স্থায়ী-অস্থায়ী সব হাটে চলছে হরদম বেচাকেনা। অনুমোদন না নিয়েও অনেকে গড়ে তুলছেন গরুর হাট। রাস্তার পাশেও বসানো হয়েছে গরুর বাজার। যার কারণে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।  বিবিরহাটের ইজারাদার সোহেল রেজা  বলেন, ‘দেশের বিভিন্ন এলাকা থেকে বেপারিরা গরু নিয়ে বাজারে আসছেন। দূর-দূরান্ত থেকে কয়েকদিন আগে এসে লাইন ধরতে হয়। তাই আগে চলে আসতে হয়। বাজারে ৫-৬ হাজার গরু এসেছে। পথে রয়েছে অনেক গরুবাহী ট্রাক। রাত থেকে এসব গরুবাহী ট্রাক বাজারে পৌঁছে যাবে। গতকাল বিকেলে কিছু ক্রেতা এসেছিল। দর-দাম, দেখাদেখি ও কিছুটা বেচাকেনা হয়েছে। আজ-কালের মধ্যে বাজার জমে ওঠবে। নগরের গরু ব্যবসায়ী আব্দুল লতিফ  বলেন, বাজারে ৬০টি গরু নিয়ে এসেছি। সবকটি গরুই বড় আকারের। সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত। তবে করোনা সংক্রমণে মানুষের অর্থনৈতিক দুরবস্থার কারণে বড় গরু বিক্রি নিয়ে শঙ্কা আছে। চট্টগ্রামের হাটগুলোতে বেচাকেনা জমজমাট।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর