চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৮:০৯ পিএম, ২০২১-০৭-১৫

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন” করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে করোনায় স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই আয়োজন করা হয়। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, নিলোৎপল খীসা,শুভ মঙ্গল কামনা, মেমং মারমা, হিরণ জয় ত্রিপুরা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশ নেয়।অনুষ্ঠান চলাকালে মুঠোফোনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা খাগড়াছড়ি জেলা পরিষদসহ সকলকে অভিনন্দন জানান। আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনায়ণ গঠনের ফলে বিগত ২৩ বছরে পাহাড়ের মানুষের ভাগ্যন্নোয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়নের দুয়ার খুলেছে। এরই ধারা অব্যাহত থাকায় পাহাড়ের মানুষ আজ উন্নয়নমূখী এবং সফলতার দিকে এগিয়ে চলেছে। সে সাথে পার্বত্যাঞ্চলের ধারাবাহিক উন্নয়ন তারই সুফল ভোগ করছে বলে মন্তব্য করেন বক্তারা। এর আগে সকালে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভা আয়োজন করে। এতে  মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য: দীর্ঘ ২ যুগের স্বশস্ত্র সংঘাত নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির শর্ত মোতাবেক ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর