শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ০৩:২৭ পিএম, ২০২১-০৭-১২
সারা দেশের ন্যায় বান্দরবানেও করোনা মহামারি বিস্থার রোধে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশাজিবী শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুলাই)সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদরস্থ স্টেডিয়াম এলাকার জিমনেসিয়াম হলে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় ২শত ৯২ জন অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিজনকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পিয়াঁজ প্রদান করা
হয়। এতে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, সিভিল সার্জন ডা:অংসুই প্রু মারমা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাহ নেওয়াজ মেহেদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ নুরুল ইসলামসহ
বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উপহার গ্রহনকারী অসহায় পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে আরো জানা যায়, ১ জুলাই থেকে করোনার কঠোর লকডাউনে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন অসহায় ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ এই পর্যন্ত প্রায় ২ হাজার অসহায় পরিবারকে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে এবং আগামীতে ও এই কর্মসুচী অব্যাহত থাকবে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited