শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:৫৩ পিএম, ২০২০-০৯-০১
৫৫৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫১ জন নগরের ও ০৭ জন হাটহাজারী উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৭১১০ জন।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১ জনের ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০১ জনের নমুনা পরীক্ষায় নগরের ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৬৯ জনের নমুনার মধ্যে নগরের ২০ ও উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭২ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮৩ জন উপজেলার বাসিন্দা।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited