শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৪ পিএম, ২০২১-০৭-০৮
নগরীর পতেঙ্গা এলাকা থেকে গার্মেন্টস কর্মী শারমিন আক্তার (২২) নিখোঁজের ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি তার। শারমিন আক্তার নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গজারমারি এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে। সে পতেঙ্গার মুসলিমাবাদের সৈকত আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ৫ জুলাই রাত ৯টার দিকে নিখোঁজ হয় সে।নিখোঁজের বিষয়ে গত ৬ জুলাই পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২১৮) করার পরও পুলিশ কোন তথ্য দিতে পারেনি বলে দাবি স্বজনদের। শারমিনের ভাই মো. সুমন জানান, গত ৫ জুলাই সকাল ৬ টার দিকে তার বোন প্রতিদিনের মতো কর্ণফুলী ইপিজেড ক্যানপার্কে কাজ করতে যায়। সেখান থেকে রাত আনুমানিক ৯ টার দিকে পূর্ব কাটগড় কন্ট্রোলমোড় এলাকায় এক পাওনাদারের নিকট পাওনা টাকা আনতে যায়। ওখান থেকে বাসায় আসার কথা বললেও আর আসেনি। শারমিন আক্তারের গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৫ফিট। নিখোঁজের সময় তার পরনে ছিল মিষ্টি কালারের একটি বোরকা, এমন তথ্য জানান তার ভাই। নিখোঁজ শারমিনের দেড় বছরের একটি কন্যা শিশু আছে বলেও জানায় তার পরিবার। এ বিষয়ে তদন্তকারী অফিসার পতেঙ্গা থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মামুন বলেন, শারমিনের সর্বশেষ ফোন লোকেশন আমরা দেখেছি ডেইলপাড়া এলাকায়। তার কল লিস্ট হাতে পেয়েছি, এটি নিয়ে তদন্ত চলছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited