শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৮:৫৪ পিএম, ২০২১-০৭-০৬
টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে সৈকতের পাথরের ভেতর থেকে একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। সোমবার দ্বীপের দক্ষিণ পাড়া সমুদ্রসৈকত থেকে উদ্ধার হওয়া সাপটি লম্বায় ১২ থেকে ১৫ ফুট, ওজন আনুমানিক ১৫ কেজি। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুল্লাহ খান বলেন, সোমবার সকালের দিকে স্থানীয় কয়েকজন শিশু সৈকতের পাথরের ভেতরে সাপটি দেখতে পায়। হঠাৎ করে দ্বীপে এত বড় সাপ দেখে আতঙ্কে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়। এ সময় তারা কৌশলে মাছ ধরার জাল দিয়ে সাপটিকে ধরে ফেলে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, অজগর উদ্ধারের বিষয়টি নিয়ে উপজেলা উপকূলীয় বন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। সাপটি সেন্টমার্টিন থেকে এনে টেকনাফের বনাঞ্চলে ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা চলছে। চেয়ারম্যান নুর আহমদ আরও বলেন, সাপটি টেকনাফে এনে বনাঞ্চলের ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় সাপটি বর্তমানে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। নৌ চলাচল স্বাভাবিক হলেই টেকনাফে আনা হবে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited