চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লকডাউনে ঈদগাঁওতে কয়েকদিনের ব্যবধানে  এক ওয়ার্ডেই ৫ স্থানে চুরি !

ঈদগাঁও প্রতিনিধি :: :    |    ০৮:৫২ পিএম, ২০২১-০৭-০৬

লকডাউনে ঈদগাঁওতে কয়েকদিনের ব্যবধানে  এক ওয়ার্ডেই ৫ স্থানে চুরি !

 


কক্সবাজার সদরের ঈদগাঁওতে লকডাউনে বকাটে, মাদকাসক্ত ও জুয়াড়িদের উৎপাত বেড়েছে আশংকাজনক হারে ! কয়েকদিনে এক ওয়ার্ডেই চুরির ঘটনা ঘটেছে পাচটি! উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করছেন স্থানীয়রা। একদিকে লকডাউনে কমেছে আয়ের উৎস, অপরদিকে চুরি ও ছিনতায়ের দুঃচিন্তায় ভোগছেন গ্রাম এলাকার লোকজন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে স্বাভাবিক চলাচলে কঠোর বিধিনিষেধ। এ সুবাধে প্রতিটি গ্রামে গ্রামে বেড়েছে জুয়াড়ি, মাদকাসক্ত ও বকাটেদের তৎপরতা! গভীর রাত পর্যন্ত রাস্তার পাশে বসে অনলাইন গেম ও মোবাইলে জুয়া, গ্রামিণ দোকান গুলোতে প্রাকাশ্যে জুয়ার আসর ও মাদকসেবনসহ বিভিন্ন অপরাধ কর্মে গড়ে উঠেছে বিভিন্ন গ্রুপ। এসব মুবাইলে গেম ও জুয়া আসর বসিয়ে গভীর রাত পর্যন্ত পর্যবেক্ষণ করে মানুষের গতিবিধি। পরে এলাকা জনশূন্য হয়ে পড়লে তারা পরিকল্পনার চক আঁকে। শুরু করে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মযজ্ঞ। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামীণ লোকজন। জানা যায়, সদরের ঈদগাহ ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের চাঁন্দেরঘোনা ও দক্ষিণ মেহেরঘোনায় কয়েকদিনের ব্যবধানে প্রায় পাচটি স্থানে চুরির ঘটনা ঘটেছে।  চাঁন্দেরঘোনা কাটামোরা এলাকার মুফিজ নামক এক ব্যক্তির বাড়ি থেকে গভীর রাতে ২০ হাজার টাকা মূল্যের এন্ড্রয়েড মুবাইল ও নগত ছয় হাজার টাকাঁ, মৃত মকতুল হোসেনের বাড়ি থেকে মোটর, মৃত আবুল বশরের বাড়ি থেকে মুরগী,  দরগামোরা জসিমের দোকান থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মালামাল, সর্বশেষ দক্ষিণ মেহেরঘোনা টুইন্নার দোকান এলাকায় এমপির বরাদ্দকৃত গভীর নলকূপের টিউবওয়েলটি চুরি করে নিয়ে যায় এ চক্র। ভুক্তভোগীরা বলছেন, করোনাকালীন সময়ে চুরির ঘটনা খুবই উদ্বেগজনক। লকডাউনে এমনিতেই সংসার চালাতে কষ্ট হচ্ছে। পাশাপাশি জানমালের নিরাপত্তাও যদি না থাকে করোনার চেয়ে না খেয়েই মরতে হবে আমাদের। এসব অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা। এদিকে এসব এলাকায় পুলিশী টহল বাড়ানোর পাশাপাশি গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ানো চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনার অনুরোধ জানান সচেতন মহল।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর