শিরোনাম
বিশেষ প্রতিনিধি :: | ০৬:৩০ পিএম, ২০২১-০৭-০৫
আনোয়ারা উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আজকালের খবরের আনোয়ারা প্রতিনিধি জাহিদ হাসান ও চট্টগ্রাম নিউজের আনোয়ারা প্রতিনিধি রিয়াদ হোসেনের উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার হাইলধর ডা: জসিমের এবাদাত খানার সামনে এ ঘটনা ঘটে। জানাযায়, সোমবার দুপুরের দিকে সংবাদকর্মী জাহিদ হাসান ও রিয়াদ হোসেন হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার পথে হাইলধর ডাক্তার জসিমের এবাদতখানার সামনে পৌঁছালে পিছন থেকে হঠাৎ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা অর্তকিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় হাইলধর গ্রামের কিশোর গ্যাংয়ের সদস্য মোঃ ওসমান ও রিদুয়ান। হামলার সময় রিদুয়ান বলতে থাকে তুই সমাজের এত কিছু নিয়ে কিসের লেখালেখি করস, তুই কত বড় সাংবাদিক আমরা দেখে নেবো। ঘটনাস্থল থেকে আহত সংবাদকর্মীদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আজকালের খবরের প্রতিনিধি জাহিদ হাসান বলেন, কিছুদিন আগে আমি এলাকার মাদক ও জুয়া নিয়ে নিউজ করেছি। তখন থেকে তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন সময় হুমকি দেয়। এদিকে সংবাদ কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল নুর চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম সালাহ্উদ্দীন। তারা প্রশাসনের প্রতি সাংবাদিকদের উপর অতর্কিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। এ বিষয়ে আনোয়ারা থানার ওসি তদন্ত সৈয়দ ওমর বলেন, হামকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited