শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৬:১৪ পিএম, ২০২১-০৭-০৩
সীতাকুণ্ডে সন্দেহভাজন একটি ট্রাকে অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ২ জনকে আটক করেছে র্যা ব-৭। শনিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন র্যা ব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার। আটককৃতরা হলেন, মো. ইদ্রিস (৩০), মো. মোরশেদ। এদের মধ্যে ইদ্রিস ট্রাক চালক এবং মোরশেদ হেলপার। মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন মাদক ব্যবসায়ী একটি ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসছেন। পরে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার জোড়ামতল এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এসময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যা ব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দেয়। ট্রাকটি চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যা ব সদস্যরা ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের কথা স্বীকার করেন। পরে ট্রাকে থাকা ২টি বস্তার ভিতর থেকে ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ বেশ কিছু মাদকদ্রব্য ও ট্রাকটি জব্দ করা হয়। আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited