শিরোনাম
বিশেষ প্রতিনিধি :: | ০৫:১৯ পিএম, ২০২১-০৭-০৩
ঈদুল ফিতরের আমেজ কাটতে না কাটতেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব প্রবিত্র ইদুল আযহা মুসলমানদের দরজায় এসে কড়া নাড়ছে। তাই কোরবানির ঈদ ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খামারীরা ব্যস্ত হয়ে পড়েছে কোরবানির পশু মোটা তাজাকরন নিয়ে। এবার অনেকটাই উপজেলার কোরবানির চাহিদা মেঠাবে স্থানীয় খামারিদেরপশু।চাহিদা মেঠাতে স্থানীয় পশু যথেষ্ট হলেও করোনা সংকটের কারণে প্রেক্ষাপট ভিন্ন হতে পারে বলে ধারণা করছেন প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তরা। তাদের মতে, গত বছর স্থানীয়রা কোরবানির পশু মোটা তাজাকরণ করেছিল ২১ হাজার গবাদি পশু। সর্বশেষ কোরবানির হাটের শেষের দিকে সংকট পড়েছিলো গবাদি পশুর। তবে গতবারের চেয়ে এবার আরো কম সংখ্যকপশু মোটা তাজাকরন করা হয়েছে। যা অনেকটা কোরবানের পশুর বাজারে প্রভাব ফেলবে ধারণা করা হচ্ছে। করোনা সংকটের ফলে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়ায় তারা এবার কোরবানি নাও দিতে পারেন। যে কারণে দাম সহনীয় পর্যায় ও সংকটনা হওয়ার কথাও বলছেন অনেকে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে উপজেলায় কোরবানির চাহিদা রয়েছে ১৪হাজারের মত। তবে পশুর চাহিদা ১৪ হাজার থাকলেও এবারে কোরবানি উপলক্ষে আনোয়ারা উপজেলায় ১৫ হাজার ৮৭৬টিপশু মোটা তাজাকরন করা হচ্ছে। যার মধ্যে ষাড় হচ্ছে ৬ হাজার ১৮২টি, বলদ ৭০৭টি,গাভী ১০৯৮টি, মহিষ ৪ হাজার ৪২১টি, ছাগল হচ্ছে ২ হাজার ৫৪৯টি এবং ভেড়া ১০৯টি। এই সমস্ত পশুর খামারীরা উপজেলা প্রাণি সম্পদ অফিসের সঙ্গে প্রতিনিয়ত নিবিড় যোগাযোগর ক্ষাকরে সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ও স্বাস্থ্য সম্মত ভাবে গরু মোটা তাজাকরণ করতেছে। গরু পালনে খামারিরা এবার ভালো লাভের আশা করছেন। তবে তাদের শঙ্কা শুধু বাহির থেকে গরু আসা ও রোগ বালাই নিয়ে। আনোয়ারা ডেইরী ফার্মাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর হোসেন বলেন, গো খাদ্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে। তাই করোনা আর লকডাউনের মধ্য খামারিরা চরম বিপাকে পড়েছে। আমরা সরকারের কাছ থেকে গো খাদ্যের কমানোর জন্য জোর দাবি জানায়। গো খাদ্যের দাম এভাবে বাড়তে থাকলে পশু মোটা তাজাকরনে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন বলেন, আমরা বছরের শুরু থেকে পরিকল্পনা নিয়ে কাজ করেছি। ইতিমধ্যে স্থানীয়ভাবে যা মোটা তাজাকরন করা হয়েছে তা স্থানীয় চাহিদা মেঠাবে বলে আশাকরা হচ্ছে। তিনি আরো বলেন, রোগ বালাই থেকে গবাদি পশু মুক্ত রাখতে আমরা রীতিমত খামার ভিজিট করছি। এবংখামারিদের নিয়মিত পরামর্শ ও বিভিন্ন প্রাথমিক চিকিৎসার কার্যক্রম চলমান রেখেছেন বলে জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited