চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

করোনার টিকা: চট্টগ্রামে বিদেশগামী কর্মীদের নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৬ পিএম, ২০২১-০৭-০৩

করোনার টিকা: চট্টগ্রামে বিদেশগামী কর্মীদের নিবন্ধন শুরু

বিদেশগামী কর্মীদের করোনা টিকার আওতায় আনতে দিক-নির্দেশনামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তারা কিভাবে বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো)’র ডাটাবেজ ও সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হবেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
মন্ত্রণালয়ের পাশাপাশি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল প্রবাসী কর্মীর বিএমইটি’র নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই এবং যাদের ২০২১ সালের আগে নিবন্ধন বা স্মার্ট কার্ড আছে, তাদের প্রথমে বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত হতে হবে। ২ জুলাই থেকে তাদের বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন শুরু হয়েছে। বৈধ পাসপোর্ট দিয়ে বিএমইটি’র ওয়েবসাইট (www.bmet.gov.bd) বা আমি প্রবাসী (Ami Probashi) অ্যাপসের মাধ্যমে এ নিবন্ধন করা যাবে।  
অথবা সরাসরি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে বিদেশগামী কর্মীরা বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হতে পারবেন। সেক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও টিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। তবে নিবন্ধন ফি হিসেবে বিকাশ/ নগদ/ শিউর ক্যাশের মাধ্যমে বিএমইটি’র অনুকূলে নির্ধারিত ২০০ টাকা ফি জমা দিতে হবে। বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হওয়ার পর বিদেশগামী কর্মীরা সহজেই সুরক্ষা অ্যাপস বা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
তবে চলতি বছরের (২০২১ সাল) জানুয়ারি থেকে যারা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নাম নিবন্ধন করেছেন তাদের আর বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধনের প্রয়োজন নেই। তারা সরাসারি সুরক্ষা অ্যাপ বা www.surokkha.gob.bd ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে টিকা গ্রহণের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। টিকার নিবন্ধন কার্ড সাথে নিয়ে নির্ধারিত তারিখে গিয়ে টিকা নিতে পারবেন বিদেশগামী কর্মীরা।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদেশগামী কর্মীদের সুবিধার্থে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন কার্যক্রম চলবে। শুধুমাত্র সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীরা এ নিবন্ধন করতে পারবেন।  
বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধনে চট্টগ্রাম মহানগর ও উপজেলা ভিত্তিক সময়সীমা নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট এলাকার বিদেশগামী কর্মীরা সরাসরি আগ্রাবাদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হতে পারবেন। সেক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও টিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। তবে নিবন্ধন ফি হিসেবে বিকাশ/ নগদ/ শিউর ক্যাশের মাধ্যমে বিএমইটি’র অনুকূলে নির্ধারিত ২০০ টাকা ফি জমা দিতে হবে। বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হওয়ার পর বিদেশগামী কর্মীরা সহজেই সুরক্ষা অ্যাপস বা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
জেলা কর্মসংস্থান অফিসের বিজ্ঞপ্তি অনুসারে ৪ জুলাই শুধুমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশন (মহানগর) এলাকার বিদেশগামী কর্মীদের নিবন্ধন কার্যক্রম চলবে। ৫ জুলাই হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিদেশগামী কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ৬ জুলাই পটিয়া, চন্দনাইশ ও রাউজান উপজেলা, ৭ জুলাই রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলা, ৮ জুলাই সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলা, ১১ জুলাই লোহাগাড়া, বাঁশখালী ও মীরসরাই উপজেলা এবং ১২ জুলাই ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলার বিদেশগামী কর্মীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।
বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হলে সহজেই সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করা যাবে। সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলেও টিকা গ্রহণে এসএমএস পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বিদেশগামী কর্মীদের। এসএমএস না পাওয়া পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কিংবা টিকা কেন্দ্রে ভিড় না করার অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর