শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৮:০৯ পিএম, ২০২১-০৬-২৪
আনোয়ারা উপজেলার সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যের বিদায় ও নবাগত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো আনোয়ারুল কাদেরের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার আনোয়ারা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় হল রুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন কান্তি শীলের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে এম ছরোয়ার হোসাইন এর সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো: বেলাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: আনোয়ারুল কাদের, বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, সহকারী শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য ও বিটন চন্দ্র দেব । বিদায়ী সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যের সম্মানে মানপত্র পাঠ করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক রতন কান্তি শীল । আনোয়ারা উপজেলায় দায়িত্বকালীন বিদায়ী সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য'র কর্মময় সময়ের বিভিন্ন প্রশংসনীয় তৎপরতা, অবদান ও ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক সমিতির সহ সভাপতি মিতা দে,কে এম এরশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পুলক কুমার সেন সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited