শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৮:০৮ পিএম, ২০২১-০৬-২৪
র্যাব-৭ চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা এলাকার মধ্যম সোনাপাহাড়ে অভিযান চালিয়ে ১,৫৬,৭০০ টাকার জালনোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ ০১ জন ও জাল টাকা প্রস্তুতকারীকে আটক করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিওিতে জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় বেঁদে পাড়া এলাকায় এক ব্যাক্তি জাল টাকা তৈরীর মেশিনে জাল নোট প্রস্তুত করে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে। উক্ত সংবাদের ভিওিতে গতকাল ২৩ জুন (বুধবার) আনুমানিক ১৪ঃ৪০ ঘটিকায় র্যাব-৭ এঁর একটি চৌকস আভিযানিক দল মধ্যম সোনাপাহাড়ের বেদেঁ পাড়ায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আসামি মোঃ মীর হোসেন (২৫), পিতাঃ আলমগীর হোসেন, গ্রামঃ মধ্যম সোনাপাহাড়, থানাঃ জোরারগঞ্জ, জেলাঃ চট্টগ্রামকে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামির দেখানো মতে নিজ হেফাজতে থাকা ০১ টি জাল টাকার নোট তৈরির প্রিন্টার মেশিন, ০১ টি ল্যাপটপ, ৩৯ টি জাল টাকা তৈরির কাগজ এবং জাল ১,৫৬,৭০০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে বাংলাদেশী জালনোট তৈরি করছে এবং উক্ত জাল টাকা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে। পরে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত সরঞ্জাম আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited