শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:০৫ পিএম, ২০২১-০৬-২৪
যাত্রী সাধারনের দাবির মুখে অবশেষে প্রথমবারের মতো রাঙামাটি থেকে চট্টগ্রাম পর্যন্ত এসি বাস সার্ভিস চালু করেছে অত্রাঞ্চলের পরিবহন সংস্থা রাঙ্গামাটি বাস মালিক সমিতি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে এই সার্ভিসটির উদ্বোধন করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। এসময় রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, চট্টগ্রাম-রাামাটি বাস মালিক সমিতি’র সভাপতি মোঃ সৈয়দ, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বাস মালিক সমিতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি রিলাক্স পরিবহন এর মালিকানাধীন এই এসি বাস সার্ভিসটি এখন থেকে নিয়মিতভাবে সকাল ১০ থেকে ১১ টার মধ্যে রাঙামাটি থেকে চট্টগ্রাম রুটে চলাচল করবে। করোনা কালিন পরিস্থিতির উন্নতি হলে সরকারিভাবে ঢাকা পর্যন্ত দুরপাল্লার বাস সার্ভিস চালুর ঘোষনা আসলে এই এসি বাস সার্ভিস ঢাকা পর্যন্ত চলাচল করবে বলেও জানিয়েছেন বাস মালিক সমিতি কর্তৃপক্ষ।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited