শিরোনাম
মোহাম্মদ আলী (রিপন), বোয়ালখালী : | ১১:৩৭ পিএম, ২০২১-০৬-২২
বোয়ালখালী পৌরসভা ০৪ নং ওয়ার্ডের মুজাহিদ চৌধুরী পাড়া এলাকায় পূর্বগোমদন্ডী মৌজার বিএস দাগ নাম্বার ৭৮২৮ ১নং খতিয়ানভুক্ত তিন শতক সরকারী খাস জায়গা ভূয়া নামজারীর মাধ্যমে দখল করে রেখেছে এমন অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক, মুজাহিদ চৌধুরী পাড়ার এক ব্যাক্তি জানান, এই জায়গাটা সরকারি জায়গা আমি জানতে পেরে উপজেলার ভূমি অফিসে যোগাযোগ করে বিএস ৭২২৮ দাগ নাম্বার দিয়ে তথ্য চাইলে। ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, এটা সরকারী জায়গা, কে বা কারা কিভাবে ২০০৪ সালে ৪৪৬৬ বিএস খতিয়ান সৃষ্টি করেছে এব্যাপারে আমি জানি না । পরে আমি খতিয়ান টি সংগ্রহ করলে, খতিয়ানে যাদের নাম আছে তার সাথে বর্তমান ভোগদখলকারীর কোন মিল নেই। যা নিসন্দেহে ভূয়া খতিয়ান।
খতিয়ানে যাদের নাম আছে তা হুবহু তুলে ধরা হল। বিএস দাগ নাম্বার ৭৮২৮, বিএস খতিয়ান নাম্বার ৪৪৬৬। জরিনা খাতুন, আব্দুল করিম, আবদুল ছালাম, আবদুল ছবুর, আবদুল ছোবহান,আবদুল মোতালেব, আবদুল মাবুদ, আবদুল মোনাফ,আবদুল মান্নান, আবদুল ছামাদ, হালিমা খাতুন, রাবেয়া খাতুন পিং আবদুল করিম। বর্তমানে যাদের দখলে আছে তাদের নাম যথাক্রমে আব্দুল ছালাম, মনিরুল ইসলাম, ইসলাম ও শফী পিং আবদুল হাকিম।
তিনি আরও বলেন। সরকারি জায়গা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয় জানি, কিন্তু এটা কিধরনের কৌশল অবলম্বন করে খতিয়ান সৃষ্টি করেছে এব্যাপারেও আমি হতবাক হলাম।
২২ জুন মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব তাহমিনা সুলতানা বলেন, আমি দাগ নাম্বার ও খতিয়ান নাম্বার দেখে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited