শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৪:১৭ পিএম, ২০২১-০৬-১৮
রাঙামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে মোটরসাইকেল ও চাঁদের গাড়ীর মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুরে বাঙ্গালহালিয়া শফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই উক্যাচিং মারমা নামক( ১৮) স্কুল পড়ুয়া নবম শ্রেনীর ছাত্রী নিহত হয়। সে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে এবং কাপ্তাই উপজেলাধীন চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। আহতরা হলেন, মোটর বাইক চালক কাঞ্চন তঞ্চঙ্গ্যা(২৬) ও মাওয়াচিং মারমা (২০)। ঘটনার পরপরই জীপ চালক পালিয়ে যায়। চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদেরকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার উক্যাচিং মারমা’কে মৃত ঘোষনা করেন। ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited