শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৮ পিএম, ২০২১-০৬-১৮
১৫২টি বাক্সে চীনের সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ টিকা চট্টগ্রামে পৌঁছেছে । শুক্রবার (১৮ জুন) সকালে এ টিকার চালান গ্রহণ করেন সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম। বেক্সিমকো ফার্মার বিশেষ গাড়িযোগে ঢাকা সিভিল সার্জন অফিস থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয় এসব করোনাভাইরাস প্রতিষেধক। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে সঠিক পদ্ধতিতে টিকাগুলো সংরক্ষণ করা হচ্ছে। এসব টিকা বিতরণ ও প্রয়োগের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে জানানো হবে।
চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলার জন্য ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলার জন্য সর্বোচ্চ ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙ্গামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। জানা গেছে, ৯১ হাজার ২০০ ডোজ টিকা প্রয়োগ করতে হবে ২০২৩ সালের ৪ এপ্রিলের মধ্যে। টিকার জন্য নিবন্ধনকারীরা পাবেন অগ্রাধিকার। শনিবার (১৯ জুন) থেকে চমেক হাসপাতাল কেন্দ্রে এর প্রয়োগ শুরু হবে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে। চীন সরকারের উপহারের প্রথম দফার ৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা ১২ মে ঢাকায় আসে। দ্বিতীয় দফায় ১৩ জুন ৬ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথমে সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছিল।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited