চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আধিপত্য নিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৬ পিএম, ২০২১-০৬-১৬

আধিপত্য নিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

 


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৭ জন।

 
বুধবার (১৬ জুন) দুপুর পৌনে ১ টার দিকে নগরের চকবাজার থানার প্যারেড কর্ণার (কেয়ারি অংশ) এলাকায় এ ঘটনা ঘটে।  বিবাদমান দুই গ্রুপের মধ্যে এক গ্রুপ চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সমর্থক ও অন্য গ্রুপ সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের সমর্থক। সংঘর্ষে আহতরা হলেন, ইংরেজী বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাইমুন, ডিগ্রী শেষ বর্ষের শিক্ষার্থী আবদুল মালেক রুমি, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু তোরাব, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাফায়েত হোসেন রাজু, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিরাজ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিমু। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল  পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া  বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’পক্ষের মারামারিতে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম  বলেন, টিনু জেল থেকে বেরিয়ে আবারও বেপরোয়া হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।  

এ ব্যাপারে সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ  বলেন, সভাপতি গ্রুপের বেশ কয়েকজন ছেলে বন্ধ হোস্টেলে বসে মাদক সেবন করে। সেখান থেকে একজনকে রাম দা সহ আটক করে পুলিশ। পরে তারা উত্তেজিত হয়ে বিনা কারণে আমাদের ছেলেদের ওপর হামলা চালায়।  
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর