শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৮:৪১ পিএম, ২০২১-০৬-১৫
কক্সবাজারের উখিয়ার গোলডেবার পাহাড়ে ইয়াবা পাচারকারীদের সাথে বিজিবির গোলাগুলি হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ইয়াবা পাচারে জড়িত ৬ জন মিয়ানমারের দিকে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ইয়াবা। এ তথ্য জানিয়েছেন, কক্সবাজারের ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলাম। তিনি বলেন, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক দুপুর দেড়টার দিকে ইয়াবা পাচারকারী ৬ জন ব্যক্তি বিজিবি টহলদলের উপস্থিতি আঁচ করতে পেরে বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। জবাবে বিজিবির টহলদল চোরাকারীরদের লক্ষ্য করে সাত রাউন্ড পাল্টা গুলি চালালে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে আনুমানিক ২ দুই লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited