শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৬:৪১ পিএম, ২০২১-০৬-১৩
মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থাণাধীন ১নং বিট পুলিশিং এর আওতাধীন করেরহাট ইউনিয়নের (খাগড়াছড়ি-রামগড়) সড়কে ১২ জুন (শনিবার) সকালে গোপন সংবাদের ভিওিতে জোরারগঞ্জ থানার ওসি মোঃ নূর হোসেন মামুন এঁর সার্বিক দিক নির্দেশনায় পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে সাদা রঙের প্রাইভেট কার হতে আনুমানিক ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ দু'জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে জোরারগঞ্জ থাণা পুলিশের সেকেন্ড অফিসার এসআই শরীফুজ্জামান এঁর নেতৃত্বে, এসআই রতন কান্তি, এএসআই আমজাদ"সহ অন্যান্য পুলিশ সদস্যরা আসামি ও মাদক এবং তা বহনের কাজে ব্যবহার করা প্রাইভেট কার (Dhaka Metro -ga-19-9105) জব্দ করে থানায় নিয়ে আসলে আসামিদের পরিচয় ও মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি আসামিরা নিশ্চিত করেন। পুলিশ সূএে জানা যায়, আটককৃতরা হলেন, বাসেদ লিটন এঁর পুত্র সাগর আহম্মদ রাব্বি ও মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ মজিবুর রহমান (২৬)। দু'জনেই গাজীপুর জেলার টঙ্গী থানার ৪৮ নং ওয়ার্ডের মধুর’মা মাজার সংলগ্ন বনমালা প্রাথমিক বিদ্যালয়ের বাসিন্দা। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই শরীফুজ্জামান 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে জানান ১৩ জুন (রবিবার) মাদক পরিবহনের সময় ব্যবহার করা প্রাইভেট কার এবং উদ্ধার করা গাঁজা ও আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। জোরারগঞ্জ থাণার ওসি মোঃ নূর হোসেন মামুন 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে থানার অভিযানে দু'জন মাদক ব্যবসায়ী আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান : মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited