শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৬:৩৬ পিএম, ২০২১-০৬-১৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় খুরশিদা বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুরশিদা কক্সাবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রবাসী ছলিম উল্লাহর স্ত্রী। মালুমঘাট হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে একটি ব্যাটারী চালিত টমটম ইউটার্ন করার সময় উল্টে যায়। এসময় টমটমের যাত্রী খুরশিদা টমটম থেকে সড়কে পড়ে যায়। পরে পেছন দিকে থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করার পর মারা যায় খুরশিদা। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. শাফায়েত হোসেন বলেন, নিহত নারীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited