শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১১ পিএম, ২০২১-০৬-১০
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক এ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।
বুধবার (৯ জুন) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি সিডিএ চেয়ারম্যানের হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তার যোগ্যতা, কর্তব্যনিষ্ঠা, স্বচ্ছতা, দৃঢ়তা এবং উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছেন। পুরস্কারে ভূষিত সিডিএ চেয়ারম্যান বলেন, এই শুদ্ধাচার পুরস্কার আমার জন্য অত্যন্ত সম্মানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন আমি সকল যোগ্যতা দিয়ে তা পালন করে যাচ্ছি। যে বৃহৎ প্রকল্পগুলো সিডিএ বাস্তবায়ন করছে তা সমাপ্ত হলে চট্টগ্রামের এক বিশাল পরিবর্তন সাধিত হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ১২টি দফতর-সংস্থার মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে এই পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল দফতর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited