চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লামায় নালায় পড়ে ২ শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

লামা প্রতিনিধি :    |    ১০:০৩ পিএম, ২০২১-০৬-০৮

লামায় নালায় পড়ে ২ শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

 

বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ের পানি চলাচলের নালায় পড়ে দুই শিক্ষার্থীর
মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি
বোধিছড়াস্থ কোয়ান্টাম ফাউন্ডেশন এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনা
ঘটে। মৃতরা হলো- চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীরহাট ইউনিয়নের
চকবরহম গ্রামের বাসিন্দা মো. রজব আলীর ছেলে আবদুল কাদের জিলানী (১২) ও
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ঠাকুরগাঁও ইউনিয়নের হাজিপাড়া গ্রামের
বাসিন্দা মো. বুলবুল মোস্তাফিজের ছেলে শ্রেয় মোস্তাফিজ (১২)। তারা উভয়ে
কোয়ান্টাম ফাউন্ডেশনের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন। এ ঘটনায় পুরো কোয়ান্টাম
এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সূত্র জানায়, শিক্ষার্থী আবদুল কাদের জিলানী ও মো. শ্রেয় মোস্তাফিজ
কোয়ান্টাম ফাউন্ডেশনের সবুজায়ন আবাসিকের ছাত্র। তারা সহপাঠিদের সাথে
সকাল পৌনে ১১টার দিকে খেলারচ্ছলে পাহাড়ের পানি চলাচলের নালার পানিতে খেলতে
যায়। এ সময় স্রোতের টানে পানি চলাচলের পাইপের ভিতর ঢুকে পড়ে তারা।
সহপাঠিরা এ ঘটনা দেখে চিৎকার শুরু করলে আরিফ নামের এক মাঠ কর্মকর্তা
দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালায়। ততক্ষণে দুই শিক্ষার্থীই স্রোতের
টানে ঝিরিতে পড়ে যায়। পরে ঝিরি থেকে দুই শিশু শিক্ষার্থীদেরকে উদ্ধার করে
কাছাকাছি লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে
দায়িত্বরত চিকিৎসক আবদুল কাদের জিলানী ও শ্রেয় মোস্তাফিজকে মৃত ঘোষণা
করেন।
মৃত দুই শিক্ষার্থীর সহপাঠি ইসমাইল, আরিয়ান ও সাব্বির জানায়, আবদুর
কাদের জিলানী ও শ্রেয় মোস্তাফিজ আমাদের বন্ধু ও একই ক্লাশে একসাথে পড়ালেখা
করতাম। সোমবার সকালে আমরা সবুজায়নের পশ্চিমে গর্তের পানিতে খেলতে
গিয়ে পানি চলাচলের ১৬ ইঞ্চি পাইপের ভিতর ঢুকে যায় জিলানী ও মোস্তাফিজ।
তাৎক্ষনিক বিষয়টি আমরা মাঠ কর্মকর্তাকে জানাই।
কোয়ান্টাম স্কুল এন্ড কলেজের হোস্টেল সুপার মো. তানিম বলেন, বাচ্ছাদেরকে
একাধিকবার ঘটনাস্থল থেকে নিয়ে এসেছিলাম। কিন্তু তারা চোখ ফাঁকি দিয়ে
পূণরায় ওই স্থানে খেলতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোয়ান্টাম জুড়ে
শোকের ছায়া নেমে আসে বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)
মোহাম্মদ আলমগীর বলেন, মৃত দুই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর
মর্গে পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর