শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১০ পিএম, ২০২১-০৫-৩০
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ। রোববার (৩০ মে) সকাল পৌনে ৯টার দিকে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বলেন, সকালে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজারের স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আটজন নারী, চারজন শিশু ও দুইজন পুরুষ রয়েছে। আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে নৌকায় সন্দ্বীপে এসেছিল। সন্দ্বীপ থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। প্রসঙ্গত, গত ১৮ মে ১১ জন রোহিঙ্গাকে সন্দ্বীপের রহমতপুর থেকে আটক করা হয়েছিল।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited