শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৭ পিএম, ২০২১-০৫-২৮
নগরে একটি পরিত্যক্ত সরকারি কোয়াটারের নিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মে) ভোরে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
গ্রেফতারকৃতরা হলেন- সাইফুর রহমান সুমন (২৮), মেহেদী হাসান জনি (৩২) ও মো.আলম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (২৭ মে) রাত ৯টার দিকে ভুক্তভোগী পোশাক শ্রমিক তার সহকর্মী সালাউদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে শেরশাহ কলোনী সরকারী বিল্ডিংয়ের সামনে যান। এ সময় সাইফুর রহমান সুমন ও মেহেদী হাসান জনি নামে দুইজন তাদের আটকে রেখে মারধর করে। একপর্যায়ে দুইজনকেই হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে একটু সামনে এগুলে কিছুক্ষণ পর সুমন ও জনি ভুক্তভোগী পোশাক শ্রমিককে মুখ চেপে ধরে পরিত্যক্ত একটি সরকারি কোয়াটারের নীচ তলায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় মো. আলম নামে একজন দরজার বাহিরে দাঁড়িয়ে পাহারা দেয়। পরে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ভুক্তভোগী নারী ও তার সহকর্মীকে একত্রে দাঁড় করিয়ে মোবাইলে ছবি তোলে এবং আরও মারধর করে ছেড়ে দেয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited