শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৬:০৩ পিএম, ২০২১-০৫-২৬
পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারসা পরিবহণের সঙ্গে সিএনজি চালতি অটোরিকশা সংঘর্ষে আইয়ুব উদ্দীন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন । বুধবার ( ২৬ মে মার্চ) দুপুর পৌনে ২ টার দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত আইয়ুব উদ্দীন ওই ইউনিয়নের ইয়াকুব নবীর ছেলে। আহত নাছির উদ্দীন (৩৫) ও মিতা (৩৫) নামে দুই জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবদুস ছবুর বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ অফিসের সামনে একটি সিএনজি অটোরিকশা মহাসড়কে উঠার চেষ্টা করলে কক্সবাজারগামী মারসা পরিহবণের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আইয়ুব উদ্দীন নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited